ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ সরকারের: নৌপরিবহন মন্ত্রী
ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নদীর তীর সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ, দূষণের উৎস নিয়ন্ত্রণ এবং আধুনিক নৌযান ও নৌস্টেশন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।


