যশোরে আদালত প্রাঙ্গণ এলাকায় ককটেল বিস্ফোরন
যশোর শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ও সহকারী জজ আদালতের গেটসংলগ্ন দেয়ালের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার রাত ৮টার দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে পৃথক দুটি স্থানে অজ্ঞাত দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটালেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



