চসিকের অভিযানে বহদ্দারহাট এলাকার ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ
নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ফুটপাতের অবৈধ দোকান ও স্হাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।


