কালীগঞ্জে ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ অনুষ্ঠিত
আগামী প্রজন্মের মেধা ও মননশীলতার বিকাশ, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ ‘ডিভাইস আসক্তি’ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’।


