নাটোরে জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২
নাটোরের সিংড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ দেড় লাখ টাকা, তাস ও দুটি মোবাইল ফোনসহ দুই জুয়ারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া একজনের মোবাইল ফোনে অনলাইন জুয়ার দুটি অ্যাপের সন্ধান পেয়েছে পুলিশ।



