গৌরীপুর উপজেলা শ্রমিক লীগের নেতা আহসান উল্লাহ গ্রেফতার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আহসান উল্লাহকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


