বিশ্ববাজারে কমে গেল জ্বালানি তেলের দাম
রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান বেঞ্চমার্ক ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ শতাংশের বেশি কমেছে।
