পাহাড়-সমুদ্রের মিতালি, মেরিন ড্রাইভে মুগ্ধতার যাত্রা
একদিকে সবুজে মোড়ানো পাহাড়, অন্যদিকে দিগন্তজোড়া নীল সমুদ্র। মাঝখান দিয়ে এঁকেবেঁকে চলে গেছে মেরিন ড্রাইভ সড়ক। কোথাও পাহাড়ের গায়ে ঘন বন, কোথাও সাগরের ঢেউয়ের অবিরাম আছড়ে পড়া, আবার কোথাও উপকূলঘেঁষা সবুজ ফসলের মাঠ।


