চট্টগ্রামে পুলিশ সুপারের সরকারি ও ব্যক্তিগত ফোন জব্দ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের সংবেদনশীল ও প্রশাসনিক তথ্য বাইরে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়েছে।



