সলঙ্গায় নিখোঁজের পর পুকুরে মিলল শিশু হাজেরার মরদেহ
সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজের বাড়ির পাশে একটি পুকুর থেকে হাজেরা খাতুন (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সলঙ্গা থানার রহিমাবাদ গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।


