‘গাধা’ হতে চান আইনজীবীরা, শিক্ষাপ্রতিষ্ঠান চেয়ে সভাপতির স্ট্যাটাস
আদালত প্রাঙ্গণে মারধর, রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা এবং সাত আইনজীবীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা—এমন নানা ঘটনার মধ্যে এবার ব্যঙ্গাত্মক ভাষায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।

