এক কাতলার দাম ৫৫ হাজার টাকা
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলে লুতফর হালদারের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মাঝ নদীতে জেলের চাপ জালে মাছটি ধরা পড়ে।

