বাউফলে সড়কের পাশে মানুষের কাটা হাত, বস্তায় দুই পা
পটুয়াখালীর বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন একটি হাত ও বস্তায় ভরা দুই পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের একটি সড়কের পাশ থেকে এসব মানবদেহের অংশ উদ্ধার করা হয়।



