দুদকের মহাপরিচালক হলেন মোরশেদ আলম, পরিচালক পদে পদোন্নতি পেলেন ৭ কর্মকর্তা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। একই সঙ্গে সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির আদেশ জারি করে।

