মেজো ভাইকে হারালেন অভিনেতা ডিপজল
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর নেই। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভাইয়ের মৃত্যুর খবর নিজেই জানিয়েছেন ডিপজল।

