ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলুর মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৬
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে অজ্ঞাতনামা একটি ট্রাক ও যাত্রীবাহী থ্রি-হুইলার (পাগলু) গাড়ির মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী থানাধীন খলিশাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



