চরফ্যাশনে যুবদল কর্মীকে কুপিয়ে জখম
ভোলার চরফ্যাশনে যুবদলের প্রতিবাদ মিছিল শেষে বাড়ি ফেরার পথে নাজমুল নামে এক যুবদল কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তিনি বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।



