ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে খেলার ছলে সেপটিক ট্যাংকে পড়ে মো. সাইম নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাদেক নগর গ্রামের আত-তাকওয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় মাওলানা শামসুদ্দীনের মালিকানাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।



