বাঘের আক্রমণের শিকার গাবুরার বাবলু গাজীকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান
সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার গাবুরার বাবলু গাজীকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেছে বনবিভাগ। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খুলনা বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে বাবলু গাজীকে ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
