ঢাবির জহুরুল হক হলের গেটে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পলাশী সংলগ্ন ২ নম্বর গেটে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কে বা কারা ককটেলটি সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


