নাফ নদীর বুকে ডানার উৎসব, শীতের সৌন্দর্যে মুগ্ধ যাত্রীরা
কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর জলরাশিতে চোখে পড়ে মনোমুগ্ধকর এক দৃশ্য। নীলাভ জল, দিগন্তজোড়া আকাশ আর ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাঙচিল। শীতের আগমনী বার্তায় প্রকৃতি যেন নতুন করে সাজে।


