খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী সমমনা দলগুলো। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।