৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুতের বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ
বিশ্বজুড়ে ২০৩০ সালের মধ্যে ৩০ কোটি বাড়িতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ। এ উদ্যোগের অংশ হিসেবে দেশে ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।


