কিশোরগঞ্জে হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় শোভাযাত্রা ও সেমিনার
বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘একটি স্পন্দনও যেন বাদ না যায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার এ শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

