তেলাপোকায় ভরা কারখানায় তৈরি হচ্ছিল নাটোরের কাঁচাগোল্লা, মালিকের কারাদণ্ড
নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম রক্ষায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পেয়েছে আদালত। এ সময় কারখানায় প্রচুর তেলাপোকা, মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাদ্যপণ্যসহ নানা অনিয়ম দেখতে পান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


