রাজবাড়ীতে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজবাড়ীর পাংশায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের (NPB News) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।মঙ্গলবার সকাল ১১টার দিকে পাংশা পৌর শহরের রয়েল চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


