নড়াইলে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার
নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা মোল্যার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে হাত বাঁধা অবস্থায় আজিবার শেখ (৪০) নামে এক অটোভ্যান চালকের উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা বাড়ির ছাদে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

