ব্রাহ্মণপাড়ায় নারীকে প্রকাশ্যে জুতাপেটা: ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।



