বড় ছেলেকে কবর দিয়ে ফিরতেই ছোট ছেলের মৃত্যু, শোকে পাথর বাবা-মা
বড় ছেলে মোহাম্মদ নূর মোহাম্মদ আরাফাতের বয়স মাত্র ৯ বছর। ছোট ছেলে মোহাম্মদ আবু বক্করের বয়স ১০ মাস। দুই সন্তানকে ঘিরেই ছিল বাবা-মায়ের স্বপ্ন, সাজানো সংসার। কিন্তু অসুস্থতা কেড়ে নিয়েছে দুই শিশুর প্রাণ।


