কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার
কুমিল্লায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।


