বিএনপির দু্গ্রুপের ব্যাপক সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিশেষ পোশাক, হেলমেট ও মাস্ক পরা ব্যক্তিদের লাঠি ও অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়।

