কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকাসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন আদালত।



