শেষ হচ্ছে নেতানিয়াহু অধ্যায়: ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
ইসরায়েলের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে অবশেষে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটকে নতুন জোট সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।


