ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক বিশেষ ফর্ম
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন শর্ত চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসাসহ সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

