ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বদলি নামা ইব্রাহিমের করা একমাত্র গোলে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ।



