গাজায় চিকিৎসাসেবা দেওয়া সেই চিকিৎসক এবার মার্কিন কংগ্রেসে
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মিসরীয় বংশোদ্ভূত চিকিৎসক আদম হামাউই। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে জয়ী হয়ে তিনি অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম মুসলিম ও মিসরীয়-আমেরিকান কংগ্রেস সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন।



