যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
যশোর শহরের চৌরাস্তার বনফুল মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় পরিচালিত এ অভিযানে দোকানটির ভেতরের পরিবেশ, মিষ্টি সংরক্ষণব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়ে নানা অনিয়মের চিত্র ফুটে ওঠে।


