যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
যশোরের ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে লাউজানীতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।



