চট্টগ্রামের চন্দনাইশে ব্রিজের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রিজের পাশ থেকে মোহাম্মদ হাশেম (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার গাছবাড়ীয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজের পাশে লাশটি পড়েছিল।

