খাগড়াছড়ির দুর্গম সীমান্তে সাপের কামড়ে আক্রান্ত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে উদ্ধার
খাগড়াছড়ির দীঘিনালার ৭ বিজিবির দুর্গম সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বিষধর সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।


