মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়, সেনাসদস্য আহত
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যদের ছোড়া গুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন।



