নেতানিয়াহুকে হটিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পারেন আইজেনকট?
ইসরায়েলের সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছেন।

