অন্যরকম বাজার, যেখানে ফেলনা প্লাস্টিকে মেলে নিত্যপণ্য
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন সাধারণ মানুষের সংসারে বাড়তি চাপ তৈরি করছে, তখন রাজধানীর মিরপুরের পল্লবী ডিগ্রি কলেজ মাঠে বসেছে অন্যরকম এক বাজার। এখানে চাল, ডাল, তেল, ডিম কিংবা লবণ কিনতে পকেট থেকে টাকা বের করতে হচ্ছে না।


