হরমুজে চার তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, ইরানের হামলার দাবি
হরমুজ প্রণালিতে চারটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। বৃহস্পতিবার তারা বলেছে, জাহাজগুলো সতর্কতা উপেক্ষা করে এই কৌশলগত জলপথের এমন এলাকায় ঢুকেছিল, যেটিকে ইরান সীমিত প্রবেশাধিকারের এলাকা মনে করে।


