বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের
বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি আগাম সতর্কতামূলক রাডার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

