পাথরের গর্তে পড়ে উধাও ঝরনার জল! রহস্য কী?
একটি ঝরনার জল পাথরের গভীর গর্তে পড়ছে। কিন্তু তার পর কোথায় যাচ্ছে, তার কোনও হদিশ নেই! গর্ত উপচে জল বেরিয়েও আসছে না, আবার অন্য কোথাও সেই জলের দেখা মিলছে না। বছরের পর বছর ধরে এমনই রহস্য জিইয়ে রেখেছে আমেরিকার মিনেসোটার ‘ডেভিলস কেটল’ জলপ্রপাত।



