আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
রাজধানী ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।



