ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, প্রাণ গেলো অটোরিকশাচালকের
চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।


