এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
বড় ভাই সেবাস্তিয়ানো এসপোজিতো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ থাকতে দেননি ছোট ভাই ফ্রানচেস্কো পিও এসপোজিতো। পেনাল্টি থেকে গোলসহ জোড়া গোল করে ইতালিকে জিতিয়েছেন তিনি।



