গত দুই বছরকে ছাড়িয়ে গেছে ডেঙ্গু: ওষুধ ছিটাইতে কাউকে দেখলাম না
মাত্র দুই দিনের ব্যবধান। প্রথমে ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়ে মারা যায় ১০ বছর বয়সী বড় ছেলে। সেই শোক কাটিয়ে ওঠার আগেই একই রোগে প্রাণ হারায় ১০ মাস বয়সী ছোট সন্তান। দুই সন্তানকে হারিয়ে এখন শূন্য ঘর মোহাম্মদ কবির ও আমেনা বেগম দম্পতির।



